Showing posts with label Short Stories for children. Show all posts
Showing posts with label Short Stories for children. Show all posts

Thursday, 7 June 2018

অতল-পুরী (চীন)

অতল-পুরী (চীন)

চীন দেশে বাড়ী, নাম তার ফুয়াং চ্যাং। বাপমায়ের সঙ্গে চ্যাং থাকে। ছোট্ট তাদের কুঁড়ে ঘরে—শহরের ঠিক মাঝখানে চ্যাঙের বাপ হলো দোকানদার মানুষ, দোকানে নানা রকমের সুন্দর সুন্দর জিনিষ বিক্রি হয়—কাগজের মানুষ, সিল্কের পাখা, তালপাতার মানুষ, রংচঙে কাপড়, আরও কত কি। ছোট্ট চ্যাং তার লম্বা টিকিটি পিঠে ঝুলিয়ে রোজ বই বগলে করে পাঠশালায় যায় লেখাপড়া করতে। লেখাপড়ায় তার ভারী মন। গুরুমশাই পর্যন্ত তার তারিফ করেন, সে লেখাপড়া তো ভালই করে তার ওপর আবার চমতকার চমতকার সব মিষ্টি কবিতাও লেখে। 
⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩

চ্যাং বড় হয়ে পাঠশালা ছেড়ে বাপের দোকানে দোকানদারী করতে গেল। কিন্তু দোকানদারীর কাজটা তার মোটেই ভাল লাগলো না। তার মনে হলো সারা দুনিয়াটা ঘুরে দেখতে। বাপকে জানালে মনের কথা। বাপ বললে ‘উঁহু’। মা বললে, ‘তাও কি হয় কখনো? তুই বাছা আমাদের চোখের মণি একমাত্তর ছেলে, কোথায় যাবি বাপ আমাদের ফেলে?’ চ্যাং বুদ্ধিমান ছেলে। ব’লে ক’য়ে বুঝিয়ে সমঝিয়ে কোনও রকমে মা-বাপকে রাজি করালে, তারপর বুকভরা আনন্দ আর উতসাহ নিয়ে সে বেরিয়ে পড়লো বাড়ী থেকে। 

⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩