Showing posts with label কচ্ছপের কামড়ে. Show all posts
Showing posts with label কচ্ছপের কামড়ে. Show all posts

Thursday, 22 December 2016

লালবর্ণ শিয়াল

লালবর্ণ শিয়াল




একটা ল্যাজ ঝুলছে৷ মস্ত লম্বা৷
কার ল্যাজ রে ওটা?
যারই হোক, আমার তাতে কী? ল্যাজটা ধরে একটু দোল খেয়ে নিলে বেশ মজা হয় কিন্তু৷
এই না ভেবে যেই ল্যাজটা ধরতে গেছি< অমনি হঠাত কে যেন রং ছিটিয়ে দিয়েছে আমার গায়ে৷
"আজ দোল, তাই রং দিলুম তোমার গায়ে৷ কেমন মজা? কেমন মজা? মুখপোড়া সেই হনুমানটা মুখ বাড়ায় ডালপালার আড়াল থেকে৷
"ও হরি! এ তবে তোমার কীর্তি? দাঁড়াও - দেখাচ্ছি মজা - নামো না একবার গাছ থেকে?
নামতে আমার বয়েই গেছে৷ পারো যদি তুমিই না হয় গাছে উঠে পড়ো৷' এই হনুমানটা মগডালে উঠে বসে৷
কী আর করি, মানে মানে সরে পরি সেখান থেকে৷
বনের পথে বাঘুর সঙ্গে দেখা৷
আমাকে দেখেই তো বাঘুটা হঠাত ও বাবা গো, ওটা কে গো' বলেই পিছন ফিরে দিলে এক রামছুট৷ তারপর হাতুর সঙ্গে দেখা৷ সেও আমাকে দেখে ভয় পেয়ে ছুটে পালায়৷
ভারী গোলমেলে কান্ডকারখানা৷
কেয়া হুয়া কে জানে৷
ভাবতে ভাবতে আমি তখন একটা উঁচু ডিবির ওপর উঠে পরি৷ উঠে কেয়া হুয়া রে কেয়া হুয়া বলে আওয়াজ ছাড়তে থাকি৷
হাঁকডাকে সব জড়ো হোক আগে, তারপর দেখা যাক - কোথাকার জল কোথায় গড়ায়৷ 
খানিক পরে দেখি কী, হাতিদাদার পিঠে চেপে বনের রাজাবাবু, মানে বাঘমামা আসছে৷ আর তার পেছনে আসছে বনের ছোটো -বড়ো যত জানোয়ার৷
এসেই বাঘ-রাজা গুরুগম্ভীর গলায় বলে ওঠেন, হালুম৷ হয়৷ তুমি ঠিক কোন দেশি জানোয়ার তা তো ঠিক মালুম হোতো নেই৷ তবে পাসপোর্ট বা ভিসা যদি থাকে তো দেখাও৷ নইলে আমার বিনা হুকুমে এই বনে ঢোকার জন্য বন্দি করা হবে তোমাকে৷

কচ্ছপের কামড়ে

কচ্ছপের কামড়ে




ভাগ্যিসি সেদিন আকাশে গুড়গুড় করে মেঘ ডেকে উঠেছিল, না হলে কি আর সেই বিদঘুটে নাড়োড়বান্দা জীবটা ছাড়ত আমাকে?
গরমে আইচাই করতে করতে নদীর জলে নেমেছি - মুখ ডুবিয়ে চুকচুক করে সবে জল খেতে শুরু করেছি - এমন সময় বলা নেই কওয়া নেই, কে যেন আমার ল্যাডটা আচ্ছা করে কামড়ে ধরেছে৷
ঘাড় ফিরিয়ে দেখি কি-
ওরে বাবা- প্রকান্ড একটা কচ্ছপ যে৷
"ছাড় বাবা, ছেড়ে দে বাবা' বলে যতই খোশামোদ করি কচ্ছপটা ততই আমাকে পেয়ে বসে৷ কথায় বলে কচ্ফপের কামড় ছাড়তে কি আর চায়?
কচ্ছপটা আবার অসম্ভব ভারী৷ কোনো গতিকে সেটাকে টানতে টানতে আর চেঁচাচে চেঁচাচে বাসার দিকে পা চালাই- ওরে বাঘু রে, ওরে হাতু রে, কে কোথায় আছিস রে, শিগগিরি আয় রে-৷
 এই করে তো অতি কষ্টে বাসার কাছ বরাবর গেছি< আর বাঘুরাও হই-হই রই-রই করে এসে পড়েছে৷
আমরা ল্যাজে মস্ত একটা কচ্ছপকে ঝুলতে দেখে ওরা ধেই-ধেই করে নাচ জুড়ে দিয়েছে-
"ওরে কী মজা রে'
"শ্যালপঞ্জিত ল্যাজে করে কচ্ছপ ধরে এনেছে রে৷
"আজ আমাদের জোর ফিস্টি হবে রে৷'
ওদের নাচ আর থামে না৷
এদিকে কচ্ছপটাও আমার ল্যাজ ছাড়ে না৷
যন্ত্রণায় অস্থির হয়ে বলি, "বাবা রে, আমার ল্যাজ গেল- শিগগির ছাড়া আগে৷' কিন্তু ছাড়াবেই বা কী করে?
টানাটানি করে ছাড়াতে গেলে যদি ল্যাজটাই কেটে নেয়?
বাঘুদের নাচ থেমেছে৷ ওরাও তখন ভাবছে কী করা যায় - কী করে ল্যাজ ছাড়ানো যায়৷
এমন সময় আকাশে গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকে৷ মেঘ ডাকতেই কচ্ছপটা আমার ল্যাজ ছেড়ে দিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়৷
বাঘরা আনন্দে হাততালি দেয়৷
আমিও হাঁফ ছেড়ে বাঁচি৷
হুড়ুম-দড়ুম গুড়ুম-গুড়ুম করে মেঘেরা তখন গোটা আকাশ ছেয়ে ফেলেছে৷ দেখতে দেখতে চড়বড় চড়বড় করে বৃষ্টিও নেমেছে৷
বাঘরা নেচে নেচে ছড়া বলছে-
আয় বৃষ্টি ঝেঁপে
রা্শন দেব মেপে৷
মাথায় দিয়ে টোকা৷
লাইন দেবে খোকা৷৷
তারপ ক'দিন ধরে কেবল বৃষ্টি আর বৃষ্টি৷
এই বৃষ্টি তো এই বৃষ্টি৷
টিপটিপ ঝিরঝির ঝরঝর ঝমঝম-হরদম কানে আসছে বৃষ্টির ধারাপাত - সারাদিন সারারাত৷
আমার আবার সর্দির ধাত৷ ভিজে ভিজে খালি গোবার হচ্ছি আর হ্যাঁচ্ছো হ্যাঁচ্ছে করে হ্যঁচে মরছি৷
ছাতা না কী যেন বলে, তাই মাথায় দিয়ে মানুষগুলো কিন্তু দিবি্্য আছে৷ ব্যাঙেদেরও ছাতা হয়, সে ছাতা তো এই বনে জঙ্গলে বিস্তার৷
আহা, এই বর্ষার কেউ যদি একটা ছাতা দিয়ে আমার মাথাটা অন্তত বাঁচত৷
কথাটা বাঘমামার কানে তুলেছি৷ বাঘমামার বড়ো দয়ার শরীর৷ কলকাতার মাসিকে চিঠি লিখে একটা ছাতা আনিয়ে দিয়েছে৷
বাঘু সেই ছাতাটাকে আমার ঘাড়ে বেশ করে বেঁধে ঢেঁধে ফিট করে দিয়েছে৷
টিপটিপ পড়ছে ছাতার কাপড়ে৷ গায়ে এক ফোঁটা লাগছে না আর৷ ঠিক যেন হচ্ছে একটা হয়ে যাচ্ছে৷



বাঘুর কথায় কান না দিয়ে আমি গুটি গুটি অনেক দুর হেঁটে এসেছি৷ মুশকিল হয়েছে কী, ছাতায় ঢাকা পড়ে কিছুই দেখতে পাচ্ছি না৷ আন্দাজে চলেছি৷
হঠাত কে যেন পাশ থেকে চেঁচিয়ে উঠেছে _ ওরে দ্যাখ, দ্যাখ, ইয়া বড়ো একটা কচ্ছপ নদী থেকে উঠে এসেছে৷
তারপর আর কী, দমাদ্দম লাঠি-সোঁটা পড়তে থাকে ছাতার ওপর৷
ছাতার ভেতর থেকে আমি যতই "বাপ রে মা রে ' করে চেঁচাচ্ছি - ওরা ততই ধর ধর মার মার করে পিটে যাচ্ছে৷ হট্টগোলে আমার কথা ওরা বোধহয় শুনতেই পাচ্ছে না৷
ছাতার শিকগুলো বেঁধে তেবড়ে-তুবড়ে গেছে, ছাতার কালো কাপড়টাও শেষ পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে ফর্দাফাঁই৷
সশরীরে মাথটা নিয়ে আমি তখন বেরিয়ে পড়েছি৷ আমাকে দেদেই ওরা যেন ভূত দেখার মতন অাঁতকে উঠেছে - ওরে৷ পন্ডিতমশাই যে রে৷ পালা - পালা - পালা৷